Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নয়াগ্রামে একাধিক রুটের সরকারি বাস বন্ধ, বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন না মহিলারা, ক্ষোভ

নয়াগ্ৰামে দীর্ঘদিন ধরে একাধিক সরকারি বাসবন্ধ। ঝাড়গ্ৰাম-বালিগেড়িয়া, ধূমসাই-কলকাতাও ধূমসাই-হলদিয়া রুটের সরকারি বাসগুলি ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে

নয়াগ্রামে একাধিক রুটের সরকারি বাস বন্ধ, বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন না মহিলারা, ক্ষোভ
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: নয়াগ্ৰামে দীর্ঘদিন ধরে একাধিক সরকারি বাসবন্ধ। ঝাড়গ্ৰাম-বালিগেড়িয়া, ধূমসাই-কলকাতাও ধূমসাই-হলদিয়া রুটের সরকারি বাসগুলি ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে।রাজ্যে পালাবদল হতেই বন্ধ হয়ে যাওয়া সরকারি বাস ফের চালুর দাবি উঠেছে।ঝাড়গ্ৰাম-ধূমসাই ও ধূমসাই থেকে মেদিনীপুরে রুটে দু’টিসরকারি বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।নয়াগ্ৰামের বিধায়ক অমিয় কিস্কু বলেন, দু’টিসরকারি বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।নয়াগ্ৰাম রুটে সরকারি বাসগুলো বন্ধ হয়ে গেল কেন তা খতিয়ে দেখা হবে।ঝাড়গ্ৰাম জেলার দক্ষিণপূর্ব প্রান্তে নয়গ্ৰাম ব্লক। নয়াগ্ৰামথেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর রুটে একাধিক বেসরকারি বাস চলে। ব্লকের বিভিন্ন রুটে বেসরকারি বাস পরিষেবা যথেষ্ট সংখ্যক রয়েছে। সরকারি বাসগুলি বন্ধ হয়ে যাওয়া নিয়ে সেভাবে হইচই হয়নি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে।নয়াগ্ৰামে সরকারি বাসগুলি বন্ধ হয়ে যাওয়ায় বিষয়টি নতুন করে সামনে আসছে। রাজ্যে জুন মাসের ১ তারিখ থেকে মহিলারা এবার সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। নয়গ্ৰাম সহ জেলার নানা রুটে একাধিক সরকারি বাস চলাচল বন্ধ হয়ে রয়েছে। অরণ্য শহরের টাউন সার্ভিস আটটি বাসও দীর্ঘদিন ধরে বন্ধ। বাসগুলি চালু করার জন্য জোরালো দাবি উঠতে শুরু করেছে। নয়গ্ৰাম, খড়িকা থেকে খড়্গপুর, মেদিনীপুর শহর, বেলদা,কেশিয়ারি যাওয়ার রুটে বহু মানুষ যাতায়াত করেন। স্কুল,কলেজ, অফিসে নিত্য যাতায়াতে মহিলাদের সংখ্যাও কম নয়। বন্ধ হয়ে যাওয়া সরকারি বাসগুলি চালু না হলে মহিলারা বঞ্চিত হবেন। নয়গ্ৰাম  ব্লকের খড়িকামাথানির বাসিন্দা সৌগত মাহাতো বলেন, নয়াগ্ৰাম সবকিছুতে উপেক্ষিত। জেলা শহর থেকে কলকাতা যাওয়ার সরকারি বাসগুলো চালু আছে। নয়গ্ৰামে গত তিন-চার বছরে ধাপে ধাপে সরকারি বাসগুলি তুলে নেওয়া হয়েছে।বেসরকারি বাসগুলো নির্দিষ্ট ভাড়া চার্ট মানেনা। এক ঘণ্টার রাস্তা দেড় ঘণ্টায় পৌঁছায়। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আশাবাদী নতুন সরকার এবার পদক্ষেপ নেবে। রামেশ্বর মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা লক্ষ্মীরাম সরেন বলেন, জেলা শহর থেকে নয়াগ্ৰামের এই রুটে কোনো সরকার বাস পরিষেবাই নেই। জেলার গুরুত্বপূর্ণ পর্যটনস্থল এখানে রয়েছে। যে বাসগুলো বন্ধ হয়ে গিয়েছে সেগুলো অন্তত চালু করা হোক। ব্লকের যেসব মহিলাদের নানা কাজে বের হতে হয়, তারা বাসেবিনামূল্যে যাতায়াতের সুবিধাটুকু পাবেন। নয়াগ্ৰামের বড়খাঁকারি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান টগর ভক্ত বলেন, রামচন্দ্রপুর রামেশ্বর রুটে সরকারি বাস পরিষেবা নেই। গ্ৰামের মহিলারা সরকারি বাস চালু করার জন্য বলছেন। বিভিন্ন কাজে যুক্ত মহিলা থেকে স্কুল ছাত্রীরা চাঁদাবিলা, বালিগেড়িয়াতে সরকারি বাসে যাতায়াতের সুবিধা পাবেন। পঞ্চায়েতের বিভিন্ন কাজেও মহিলারা আসেন। তাঁরাও বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধা পাবেন। ঝাড়গ্ৰাম শহরের এক বাসিন্দা বলেন, শহরে টাউন সার্ভিস বাসগুলো বন্ধ হয়ে রয়েছে। বাসগুলো চালু শহরবাসী উপকৃত হবে। যেসব মহিলারা কাজকর্মের জন্য বাসে নিত্যদিন যাতায়াত করেন তাঁরাও উপকৃত হবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ