Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ডোবাল গুগল ম্যাপ! খাঁড়িতে গিয়ে পড়ল গাড়ি

গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি। গাড়ি সমেত খাঁড়িতে পড়ে গেলেন এক মহিলা। শুক্রবার ভোররাতের এই ঘটনাটি নভি মুম্বইয়ের। মেরিন সিকিউরিটি ফোর্সের তৎপরতায় প্রাণে বেঁচে যান ওই মহিলা। পরে ক্রেনের সাহায্যে গাড়িটিকে তুলে আনা হয়।

ডোবাল গুগল ম্যাপ! খাঁড়িতে গিয়ে পড়ল গাড়ি
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি। গাড়ি সমেত খাঁড়িতে পড়ে গেলেন এক মহিলা। শুক্রবার ভোররাতের এই ঘটনাটি নভি মুম্বইয়ের। মেরিন সিকিউরিটি ফোর্সের তৎপরতায় প্রাণে বেঁচে যান ওই মহিলা। পরে ক্রেনের সাহায্যে গাড়িটিকে তুলে আনা হয়। 

Advertisement

সূত্রের খবর, বেলাপুর থেকে উলওয়ে যাচ্ছিলেন ওই মহিলা। গুগল ম্যাপে দেখানো রাস্তা অনুসরণ করছিলেন। একটি সেতুর নীচ দিয়ে পথনির্দেশিকা অনুসারে এগিয়ে যায় তিনি। বেশ কিছুটা যাওয়া সত্ত্বেও সেতুতে ওঠা যায়নি। তাতেও মহিলার সন্দেহ হয়নি। কিছুক্ষণ পরেই গাড়িটি জেটি থেকে সোজা খাঁড়িতে গিয়ে পড়ে। ঘটনাস্থলে কাছেই ছিলেন মেরিন সিকিউরিটি ফোর্সের সদস্যরা। খাঁড়িতে গাড়ি পড়ে যেতে এগিয়ে আসেন তাঁরা। 
এদিকে, বৃহস্পতিবার রাতে বাড়ির দেওয়ালে গাড়ি তুলে দিলেন এক ব্যক্তি। ঘটনাটি তেলেঙ্গানার মেদচাল-মল্কাজগিরি জেলার। একাধিক ভিডিওয় দেখা যাচ্ছে, বাড়ির দেওয়ালের উপর দিব্যি দাঁড়িয়ে রয়েছে গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ