Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমানবন্দরে ১৭ কোটির সোনা বাজেয়াপ্ত

সোনা পাচার চক্রের বিরুদ্ধে বড়োসড়ো অভিযানে নামল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স। শুক্রবার রাতে কলকাতা ও আগরতলায় একযোগে অভিযান চালিয়ে প্রায় ১৭ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিমানবন্দরে ১৭ কোটির সোনা বাজেয়াপ্ত
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

​নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনা পাচার চক্রের বিরুদ্ধে বড়োসড়ো অভিযানে নামল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স। শুক্রবার রাতে কলকাতা ও আগরতলায় একযোগে অভিযান চালিয়ে প্রায় ১৭ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার মধ্যে কলকাতায় উদ্ধার হয়েছে ১১.৬ কেজি সোনা। উদ্ধার হওয়া মোট সোনার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা। ​তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে থাইল্যান্ড থেকে কলকাতা বিমানবন্দর হয়ে প্রায় ১১.৬ কেজি সোনা পাচারের চেষ্টা করছিল চক্রটি। হাতেনাতে এক মহিলাসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ কোটি টাকা। অন্যদিকে, এদিনই ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার হওয়া প্রায় ৫.১ কেজি বিদেশি সোনা উদ্ধার করেছে ডিআরআই। সূত্রের খবর, আগরতলায় আরপিএফের সঙ্গে যৌথভাবে অপারেশন চালায় ডিআরআই। উদ্ধার হয়েছে ৫ কেজির বেশি সোনা। বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সবমিলিয়ে শুক্রবার ডিআরআইয়ের অভিযানে উদ্ধারকৃত সোনা প্রায় ১৭ কেজি। যার ​মোট মূল্য ২৫ কোটি টাকা। আর ধৃতের সংখ্যা ১০।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ