Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেপ্তার দুই

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যাংকক থেকে কলকাতাগামী একটি বিমানে অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম সোনা উদ্ধার করল কলকাতা বিমানবন্দর থানার পুলিশ ও বিমানবন্দর আধিকারীকরা।

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেপ্তার দুই
  • ১৭ আগস্ট, ২০২৬ ১৩:৪৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যাংকক থেকে কলকাতাগামী একটি বিমানে অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম সোনা উদ্ধার করল কলকাতা বিমানবন্দর থানার পুলিশ ও বিমানবন্দর আধিকারীকরা। ঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই যাত্রী ব্যাংকক থেকে কলকাতায় আসেন। গোপন সূত্রে তাঁদের সম্পর্কে তথ্য পাওয়ার পরেই বিমানবন্দরে তাঁদের উপর নজরদারি শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। সন্দেহের ভিত্তিতে দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁদের কাছে সোনা থাকার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের। এরপর ওই দুই যাত্রীকে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।  তল্লাশি চালানোর সময় থানার টেবিলের উপর তাঁরা নিজেদের কাছে থাকা সোনা বের করে দেন বলে পুলিশ সূত্রে দাবি। হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ৯০০ গ্রাম। সোনাগুলি ২৪ ক্যারেটের বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। 

এই সোনা কোথার থেকে আনা হয়েছিল, এর নেপথ্যে কোনো আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য চোরাচালান চক্রের যোগ রয়েছে কি না এবং কলকাতার কোথায় পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  আটক দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে এই সোনা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই তথ্য জানার চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ