Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোনা-রুপোয় একধাক্কায় ১৫০ শতাংশ আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র, দাম বাড়বে গয়নার

এতদিন এই দুই মূল্যবান ধাতুর উপরে ৬ শতাংশ হারে শুল্ক দিতে হতো। এবার তা বাড়িয়ে করা হল ১৫ শতাংশ।

সোনা-রুপোয় একধাক্কায় ১৫০ শতাংশ আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র, দাম বাড়বে গয়নার
  • ১৩ মে, ২০২৬ ১২:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ১৩ মে: অর্থনীতির উপর চাপ কমাতে সংযমের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী একবছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকতে দেশবাসীকে অনুরোধ করেছেন তিনি। এর মধ্যেই সোনা ও রুপোয় আমদানি শুল্ক একধাক্কায় আড়াই গুণ বাড়াল কেন্দ্র। এতদিন এই দুই মূল্যবান ধাতুর উপরে ৬ শতাংশ হারে শুল্ক দিতে হতো। এবার তা বাড়িয়ে করা হল ১৫ শতাংশ। আজ, বুধবার অর্থমন্ত্রকের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, সরকার শুল্ক বাড়ানোয় ঘরোয়া বাজারেও সোনা ও রুপোর দামে প্রভাব পড়বে। স্বাভাবিকভাবে আগামীদিনে বাড়তে চলেছে গয়নার দামও।

সরকারের নয়া ঘোষণা অনুযায়ী, এখন থেকে সোনা ও রুপোয় ১০ শতাংশ হারে মূল আমদানি শুল্ক লাগু হবে। এর সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস। অর্থাৎ মোট আমদানি শুল্কের হার দাঁড়াল ১৫ শতাংশ। সোনা ও রুপোর পাশাপাশি প্ল্যাটিনামের মতো ধাতুতেও আজ, ১৩ মার্চ থেকে নয়া হার কার্যকর হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ