Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের কমল সোনা

ফের নামল সোনার দর। মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর যায় ৮৮ হাজার ৯৫০ টাকা। সোমবার বন্ধ ছিল কলকাতার পাইকারি সোনার বাজার।

ফের কমল সোনা
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের নামল সোনার দর। মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর যায় ৮৮ হাজার ৯৫০ টাকা। সোমবার বন্ধ ছিল কলকাতার পাইকারি সোনার বাজার। রবিবারের  তুলনায় ১০ গ্রাম পিছু দাম কমেছে ৬০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন গিয়েছে ৮৪ হাজার ৫৫০ টাকা। প্রসঙ্গত, আমেরিকার শুল্ক ঘোষণা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে টালবাহানার ফলে দিনকয়েক আগেই ৯১ হাজার টাকার সীমা পেরিয়েছিল হলুদ ধাতুর। এদিন সোনার দাম কমলেও, কিছুটা চড়েছে রুপো। কেজি প্রতি খুচরো রুপোর দর মঙ্গলবার ছিল ৯০ হাজার ৫৫০ টাকা। রবিবারের তুলনায় তা বেড়েছে ১ হাজার ২৫০ টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ