কলকাতা, ২৪ মার্চ: পতনের ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী সোনা? গত শনি থেকে সোম- এই দু’দিনে হলুদ ধাতুর দাম প্রায় ১৫ হাজার টাকা কমেছিল। কিন্তু আজ, মঙ্গলবার দেখা গেল উল্টো চিত্র। এদিন কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম বাড়ল এক ধাক্কায় ৫ হাজার টাকার বেশি। একই চিত্র রুপোতেও। কিলোতে ১৪ হাজার টাকার বেশি বেড়েছে এর দর। ইরান নিয়ে সুর নরম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পাঁচ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন তিনি। তবে কি গা ঝাড়া দিয়ে এবার সোনা-রুপোর দাম বাড়ার পালা? প্রশ্ন বিক্রেতা থেকে সাধারণ মানুষের।



