কলকাতা, ১৯ মার্চ: পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাবে মুদ্রাস্ফীতি মাথাচাড়া দেওয়ার আশঙ্কা। আর এই আবহে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। আজ, বৃহস্পতিবার তাদের এই ঘোষণা পরে বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন ঘটল। ব্যতিক্রম নয় কলকাতা। শহরে একদিনে হলুদ ধাতুর দাম কমেছে প্রায় ছয় হাজার টাকার বেশি। ফলে ১০ গ্রাম গয়না সোনার দর এক ধাক্কায় নেমে এসেছে ১ লক্ষ ৪২ হাজার টাকার ঘরে। বড় পতন ঘটেছে রুপোর দরেও। শহরে এই ধাতুর দর কিলো প্রতি হ্রাস পেয়েছে ১৫ হাজার ৭০০ টাকা।



