Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের দাম কমল সোনার

বিয়ের মরশুমের শুরুতে ফের কমল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৪৩ হাজার ৫৫০ টাকা।

ফের দাম কমল সোনার
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের মরশুমের শুরুতে ফের কমল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৪৩ হাজার ৫৫০ টাকা। অথচ মঙ্গলবারই সেই দর ছিল ১ লক্ষ ৪৫ হাজার ১৫০ টাকা। অর্থাৎ একদিনে দর কমেছে ১ হাজার ৬০০ টাকা। কমেছে ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনার দামও। শহরে এদিন এই সোনার দর গিয়েছে ১০ গ্রাম পিছু ১ লক্ষ ৩৬ হাজার ৪৫০ টাকা। এক্ষেত্রেও দাম কমেছে দেড় হাজার টাকা। এদিন কেজি প্রতি রুপোর দাম কমেছে ৪ হাজার ৯০০ টাকা। বুধবার ১ কিলো খুচরো রুপোর দাম ছিল ২ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির ফের অবনতি হওয়ায় সোনার দামে তার প্রভাব পড়েছে, জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ