Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

গোল্ড লোন নিয়ে কড়াকড়ির নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের

দেশে গোল্ড লোনের চাহিদা দিনের পর দিন বাড়ছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে বৃদ্ধির হার ৫০ শতাংশ।

গোল্ড লোন নিয়ে কড়াকড়ির নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
  • ৭ মার্চ, ২০২৫ ০০:০৩
Prefer us on Google
মুম্বই, ৬ মার্চ: গোল্ড লোন অনুমোদনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে (এনবিএফসি) নির্দেশ দিতে চলেছে আরবিআই। একাধিক সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।
Advertisement
দেশে গোল্ড লোনের চাহিদা দিনের পর দিন বাড়ছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত বৃদ্ধির হার ৫০ শতাংশ। অন্য সমস্ত ঋণের তুলনায় যা অনেকটা বেশি। এই পরিস্থিতিতে নিয়মে কড়াকড়ি করতে চাইছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ঋণ গ্রাহীতার ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখার পাশাপাশি বন্ধক রাখা সোনার মালিকানা খতিয়ে দেখার উপরে জোর দেওয়া হচ্ছে।
স্বর্ণ ঋণ দেওয়ার ক্ষেত্রে সংস্থাগুলির বেশ কিছু গাফিলতি ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্কের নজরে এসেছে। প্রতিটি সংস্থা এই সংক্রান্ত নিয়ম মেনে চলছে না বলে গত সেপ্টেম্বরে সতর্ক করে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। গোল্ড লোনের আবেদনের অনুমোদন ও বন্ধক রাখা সোনার ভ্যালুয়েশন স্থির করার ক্ষেত্রে খামতি থেকে যাচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। যার পরিপ্রেক্ষিতে নয়া নির্দেশিকা জারির তোড়জোড় চলছে বলে জানা গিয়েছে।
 
Advertisement
সম্পর্কিত সংবাদ