Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / ব্যবসা

গোল্ড লোনের পরিমাণ বেড়ে ১৮ লক্ষ ৬০ হাজার কোটি

গত অর্থবর্ষ থেকেই সোনার দাম অবিশ্বাস্যভাবে বেড়েছে। জানুয়ারিতে ৮০ শতাংশ বেড়ে এক গ্রাম সোনার দাম পৌঁছয় প্রায় ১৮ হাজার টাকায়। এর জেরে পোয়াবারো গোল্ড লোন সংস্থা এবং ব্যাংকগুলির।

গোল্ড লোনের পরিমাণ বেড়ে  ১৮ লক্ষ ৬০ হাজার কোটি
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০

নয়াদিল্লি: গত অর্থবর্ষ থেকেই সোনার দাম অবিশ্বাস্যভাবে বেড়েছে। জানুয়ারিতে ৮০ শতাংশ বেড়ে এক গ্রাম সোনার দাম পৌঁছয় প্রায় ১৮ হাজার টাকায়। এর জেরে পোয়াবারো গোল্ড লোন সংস্থা এবং ব্যাংকগুলির। একটি সূত্রে দাবি করা হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে গোল্ড লোন সংস্থাগুলির ব্যবসা ৫০.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। ২৯ জানুয়ারির পর থেকে সোনার দাম কমতে থাকে। তবে গোল্ড লোন নেওয়ার প্রবণতা কমেনি। 

Advertisement

ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ‘এক্সপেরিয়ান’-এর মতে, কেবল গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে গোল্ড লোনের পরিমাণ ১১৪ শতাংশ বেড়ে ৭ লক্ষ ৬০ হাজার কোটি টাকায় পৌঁছায়। এর জেরে ব্যাংক বহির্ভূত গোল্ড লোন প্রদানকারী সংস্থাগুলির মার্কেট শেয়ার ২৮ শতাংশ থেকে বে঩ড়ে ৪০ শতাংশ হয়। তবে ধাক্কা খায় ব্যাংকের গোল্ড লোন ব্যবস্থা। তাদের মার্কেট শেয়ার ৪১ শতাংশ থেকে ৩৪ শতাংশে নেমে যায়। রিপোর্টে বলা হয়েছে, ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে ঋণ নেওয়াকেও ছাপিয়ে গিয়েছে গোল্ড লোনের পরিমাণ।  

সম্পর্কিত সংবাদ