Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সোনা সুরুচির, রুপোতে সন্তুষ্ট থাকতে হল মানুকে

শ্যুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের মহিলাদের ‘জয় হো’। পোডিয়ামে আলো ছড়ালেন সুরুচি সিং ও মানু ভাকের।

সোনা সুরুচির, রুপোতে সন্তুষ্ট থাকতে হল মানুকে
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লিমা: শ্যুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের মহিলাদের ‘জয় হো’। পোডিয়ামে আলো ছড়ালেন সুরুচি সিং ও মানু ভাকের। ফাইনালে মানুকে হারিয়ে তাক লাগিয়ে দিলেন সুরুচি। সোনা জিতলেন ঝাজ্জরের ১৮ বছরের তরুণী। আর ওলিম্পিকসে জোড়া পদকজয়ী তারকাকে সন্তুষ্ট থাকতে হল রুপোতে। ২৪ শটের ফাইনালে সুরুচি স্কোর করেন ২৪৩.৬ পয়েন্ট। মানুর সংগ্রহ ২৪২.৩। ব্রোঞ্জ পদক পেয়েছেন চীনের ইয়াও কিনায়নজুন। শুধু মহিলা শ্যুটাররাই নন, পদকের তালিকায় নাম তুলেছেন সৌরভ চৌধুরিও। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন তিনি।

Advertisement

পেরুর রাজধানী লিমায় এবার বসেছে শ্যুটিং বিশ্বকাপের আসর। ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছন্দ মেলে ধরেন সুরুচি ও মানু। কোয়ালিফায়িং রাউন্ডে ৫৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের ছাড়পত্র পেয়েছিলেন সুরুচি। ওই পর্বে মানু শেষ করেছিলেন চতুর্থ স্থানে। তাঁর প্রাপ্ত পয়েন্ট ৫৭৮। অপর ভারতীয় শ্যুটার সাইনিয়াম ৫৭১ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে ছিলেন। চূড়ান্ত পর্বে সবাইকে পিছনে ফেলে সোনা জেতেন সুরুচি।

Advertisement
সম্পর্কিত সংবাদ