Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের রেকর্ড গড়ল সোনা, বাড়ছে রুপোর দামও

আমেরিকার শুল্কযুদ্ধের আবহে ফের নতুন রেকর্ড গড়ল সোনার দর। বৃহস্পতিবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর পৌঁছায় ৮৭ হাজার ৪০০ টাকায়।

ফের রেকর্ড গড়ল সোনা, বাড়ছে রুপোর দামও
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেরিকার শুল্কযুদ্ধের আবহে ফের নতুন রেকর্ড গড়ল সোনার দর। বৃহস্পতিবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর পৌঁছায় ৮৭ হাজার ৪০০ টাকায়। বুধবার বাজারে সোনার দর ছিল ৮৬ হাজার ৮৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন পৌঁছে গিয়েছে ৮৩ হাজার ৫০ টাকায়। এদিন দিল্লিতে ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দর যায় ৮৯ হাজার ৪৫০ টাকা। এদিন রাজধানীতেও রেকর্ড গড়ে সোনা। এই দরগুলির সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। শুক্রবার কেজি প্রতি খুচরো রুপোর দর কলকাতায় ছিল ৯৮ হাজার ৭৫০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে আমেরিকা পণ্য আমদানির উপর যেভাবে শুল্ক চাপাচ্ছে, তার জেরে বাজার অশান্ত হয়ে আছে। তাই তুলনামূলক কম ঝুঁকির বিনিয়োগ হিসেবে সোনায় লগ্নি বাড়ছে। অন্যদিকে আমেরিকায় মূল্যবৃদ্ধির হার যে জায়গায় থাকার আশঙ্কা ছিল, তার চেয়ে কমেছে। ফলে সেখানকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজার্ভ রেপো রেট কমাতে পারে বলে ফের জল্পনা শুরু হয়েছে। ফলে নতুন করে করে লগ্নির বাজারে দোলাচল শুরু হয়েছে। তার জের সোনা-বাজারেও এসে পড়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ