Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

একদিনে ৩ হাজার টাকা নামল সোনা

প্রায় প্রতিদিনই নয়া রেকর্ড গড়ার পর বুধবার পিছন দিকে হাঁটল সোনার দর। একদিনের তফাতে দাম কমেছে ৩ হাজার ৫০ টাকা।

একদিনে ৩ হাজার টাকা নামল সোনা
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় প্রতিদিনই নয়া রেকর্ড গড়ার পর বুধবার পিছন দিকে হাঁটল সোনার দর। একদিনের তফাতে দাম কমেছে ৩ হাজার ৫০ টাকা। এদিন শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর যায় ৯৬ হাজার ৪৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন গিয়েছে ৯১ হাজার ৬৫০ টাকা। এর দামও একদিনের তফাতে কমেছে ২ হাজার ৯০০ টাকা। সোনার দাম কমলেও, দাম বেড়েছে রুপোর। শুক্রবার এক কিলো খুচরো রুপোর দাম ছিল ৯৬ হাজার ৯০০ টাকা। একদিনের তফাতে কিলো প্রতি দাম বেড়েছে ৫০০ টাকা। আসন্ন অক্ষয় তৃতীয়ায় হলুদ ধাতুর দর কেমন থাকে, সেদিকে নজর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ