Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোনা ১ লক্ষ ৩০০ টাকা, এক কেজি রুপোর দাম ১ লক্ষ ৭ হাজার

ফের নয়া রেকর্ড সোনার। একইসঙ্গে কলকাতায় এক লক্ষ টাকার দামের গণ্ডি টপকালো হলুদ ধাতু। ইজরায়েল ও ইরানের যুদ্ধের ফলে দাম ফের চড়তে শুরু করেছে বলে দাবি বিশেষজ্ঞদের।

সোনা ১ লক্ষ ৩০০ টাকা, এক কেজি রুপোর দাম ১ লক্ষ ৭ হাজার
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের নয়া রেকর্ড সোনার। একইসঙ্গে কলকাতায় এক লক্ষ টাকার দামের গণ্ডি টপকালো হলুদ ধাতু। ইজরায়েল ও ইরানের যুদ্ধের ফলে দাম ফের চড়তে শুরু করেছে বলে দাবি বিশেষজ্ঞদের। শনিবার শহরে ৯৯৯ বিশুদ্ধতার ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল এক লক্ষ ৩০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। সোনার এই দামের উপর যুক্ত হবে তিন শতাংশ হারে জিএসটি। শুক্রবারই বড় লাফ দিয়ে দাম ৯৯ হাজারে পৌঁছেছিল সোনা। তারপর একদিনের ব্যবধানে ৬০০ টাকা আরও দাম বেড়ে যায়। একই সঙ্গে দাম বৃদ্ধি ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত গয়না সোনারও। এদিন এই ধরনের ১০ গ্রাম সোনার দর ছিল ৯৫ হাজার ৩৫০ টাকা। সোনার সঙ্গেই এদিন বেড়েছে রুপোর দরও। শহরে এক কিলো খুচরো রুপোর দাম গিয়েছে এক লক্ষ সাত হাজার ৫০ টাকা। একদিনের তফাতে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে এক হাজার ৬৫০ টাকা। দামের নিরিখে এদিন রেকর্ড গড়েছে রুপো।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ