Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ময়নাগুড়িতে জাতীয় সড়কে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই

ময়নাগুড়িতে জাতীয় সড়কে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। বিস্তারিত পড়ুন।

ময়নাগুড়িতে জাতীয় সড়কে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই
  • ৮ আগস্ট, ২০২৬ ১৬:৩৯
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি:  ময়নাগুড়িতে জাতীয় সড়কে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ময়নাগুড়ির ঝাঁঝাঙ্গী সংলগ্ন এলাকায়। ময়নাগুড়ি থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। জানা গিয়েছে আমগুড়ি এলাকার বাসিন্দা পূর্ণিমা রায় তার স্বামী কৃষ্ণ রায় ও ৬ বছরের ছেলেকে কে নিয়ে ধুপগুড়ি যাচ্ছিলেন। দীর্ঘক্ষণ ধরে একটি বাইক তাদের ফলো করছিল। ঝাঁঝাঙ্গী এলাকায় হঠাৎ করেই সেই বাইকে থাকা দুজন তাদের বাইকের পিছনে চলে এসে সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায়। জানা গিয়েছে সোনার চেনের মূল্য প্রায় ১ লক্ষ ২৫  টাকা। ওই গৃহবধূ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। কিছুদিন আগেই চুরা ভান্ডার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। দুজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিলেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ