Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

এক ধাক্কায় নামল সোনা-রুপোর দর

বৃহস্পতিবার ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার দশ গ্রামের দর যায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। বুধবার সেই দর ছিল ১ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা।

এক ধাক্কায় নামল সোনা-রুপোর দর
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যেভাবে উত্থান হয়েছিল, আপাতত সোনার দাম নীচে নামছে সেই ছন্দ বজায় রেখেই। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার দশ গ্রামের দর যায় ১ লক্ষ ৫০ হাজার টাকা। বুধবার সেই দর ছিল ১ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা। অর্থাৎ একদিনের তফাতে দাম কমেছে ৬ হাজার ৩০০ টাকা। একই সঙ্গে নেমেছে ২২ ক্যারেট গয়না সোনার দরও। বুধবারের তুলনায় তার দরও প্রায় ছ’হাজার টাকা কমে হয় ১ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা। চলতি বছরে ২৯ জানুয়ারি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কলকাতায় ছিল ১ লক্ষ ৭৮ হাজার ৪৫০ টাকা। এখনো পর্যন্ত সেটাই ছিল কলকাতার সর্বোচ্চ সোনার দর। তার দেড় মাসের কিছু বেশি সময়ে দাম প্রায় সাড়ে ২৮ হাজার টাকা কমে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোনার পাশাপাশি এদিন রুপোর কেজি পিছু দরও অনেকটাই নীচে নেমেছে। এদিন এক কেজি খুচরো রুপোর দর শহরে ছিল ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা। এক্ষেত্রে গত বুধবারের তুলনায় দাম কমেছে প্রায় ১৫ হাজার টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ