Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের নতুন রেকর্ড সোনা-রুপোর দরে

ফের নতুন রেকর্ড সোনার। এবার তা ৮৯ হাজারের সীমা পোরিয়ে গেল। মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম যায় ৮৯ হাজার ৫০ টাকা।

ফের নতুন রেকর্ড  সোনা-রুপোর দরে
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের নতুন রেকর্ড সোনার। এবার তা ৮৯ হাজারের সীমা পোরিয়ে গেল। মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম যায় ৮৯ হাজার ৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। সোনার এই দামের উপর যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। সেক্ষেত্রে দর আরও অনেকটাই বাড়বে। গত সোমবার দামে বড় লাফ দিয়ে ৮৮ হাজার ৩৫০ টাকায় পৌঁছায় হলুদ ধাতু। ফের একদিনের ব্যবধানে ৭০০ টাকা দাম বেড়েছে সোনার। একইসঙ্গে দাম বেড়েছে ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত গয়না সোনারও। এদিন এই ধরনের ১০ গ্রাম সোনার দর ছিল ৮৪ হাজার ৬৫০ টাকা। সোনার সঙ্গেই এদিন বেড়েছে রুপোর দরও। শহরে এদিন এক কিলো খুচরো রুপোর দাম যায় ১ লক্ষ ৮০০ টাকা। একদিনের তফাতে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে প্রায় ৮০০ টাকা।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ