নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের মরশুম শুরু হতেই ফের কমল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৪৭ হাজার ২০০ টাকা। অথচ বৃহস্পতিবারই সেই দর ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনে দর কমেছে ২ হাজার ৬০০ টাকা। কমেছে ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনার দামও। শহরে এদিন এই সোনার দর গিয়েছে ১০ গ্রাম পিছু ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা। এক্ষেত্রেও দাম কমেছে প্রায় আড়াই হাজার টাকা।



