Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

গিনেস বুকে নাম তুলল ওয়াংখেড়ে স্টেডিয়াম

ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামের মুকুটে যোগ হল নতুন পালক। আর সেটাও স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষে। ১৪,৫০৫টি ক্রিকেট বল দিয়ে তৈরি হয়েছে শুভেচ্ছা বাক্য। লাল ও সাদা বলের মিশেলে বিশালাকার সেই শব্দগুচ্ছ জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে।

গিনেস বুকে নাম তুলল ওয়াংখেড়ে স্টেডিয়াম
  • ২৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামের মুকুটে যোগ হল নতুন পালক। আর সেটাও স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষে। ১৪,৫০৫টি ক্রিকেট বল দিয়ে তৈরি হয়েছে শুভেচ্ছা বাক্য। লাল ও সাদা বলের মিশেলে বিশালাকার সেই শব্দগুচ্ছ জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। উল্লেখ্য, মুম্বইয়ের এই ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী রয়েছে টিম ইন্ডিয়ার বহু উল্লেখযোগ্য সাফল্যের। তার মধ্যে ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে একদিনের ক্রিকেটে ভারতের দ্বিতীয়বার বিশ্বজয় এই ওয়াংখেড়েতেই।
Advertisement
দীর্ঘ ৫০ বছরের পথচলা স্মরণীয় করে রাখতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। প্রাক্তন ক্রিকেটার একনাথ সোলকারের পরিবারের হাতে তুলে দেওয়া হবে ১০ লক্ষ টাকা। সোলকার আর ওয়াংখেড়ের অনন্য যোগসূত্র রয়েছে। মুম্বইয়ের মাঠকর্মীর ছেলে সোলকার ভারতের হয়ে ২৭টি টেস্টে প্রতিনিধিত্ব করেন। ১৯৭৫ সালে ওয়াংখেড়েতে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল মনসুর আলি খান পতৌদির দল। সেই ম্যাচে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে দুরন্ত শতরান উপহার দেন সোলকার। তাঁর কৃতিত্বকে স্মরণ করে অভিনব উদ্যোগ এমসিএর।
Advertisement
সম্পর্কিত সংবাদ