Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিশ্ব বাজারে দাম ঊর্ধ্বমুখী, ৩০ হাজার কোটির বোঝা তেল সংস্থাগুলির উপর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের ধাক্কা। মার্চ মাসের মাঝামাঝি থেকে এখনও পর্যন্ত ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ক্ষতির বোঝা আনুমানিক ৩০ হাজার কোটি টাকা।

বিশ্ব বাজারে দাম ঊর্ধ্বমুখী, ৩০ হাজার কোটির বোঝা তেল সংস্থাগুলির উপর
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের ধাক্কা। মার্চ মাসের মাঝামাঝি থেকে এখনও পর্যন্ত ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ক্ষতির বোঝা আনুমানিক ৩০ হাজার কোটি টাকা।

Advertisement

যুদ্ধের জেরে দেশের বাইরে থেকে জ্বালানি আনার খরচ ৫০ শতাংশ বৃদ্ধি পেলেও দেশে খুচরো দাম অপরিবর্তিতই রাখে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রলিয়াম কর্পোরেশন ও হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড। দাম না বাড়িয়ে জ্বালানির জোগান বহাল রাখতে গিয়েই মার্চের মাঝামাঝি থেকে তিন রাষ্ট্রায়ত্ত সংস্থার ক্ষতির পরিমাণ ৩০ হাজার কোটিতে পৌঁছেছে বলে সরকারি সূত্রে খবর। তাঁরা আরও জানাচ্ছেন, অন্যান্য পদক্ষেপ সহ সরকার পেট্রল, ডিজেলে অন্তঃশুল্ক লিটার প্রতি ১০ টাকা করে না কমালে তিন সংস্থার এই ক্ষতির বহর আরও বেড়ে হত ৬২ হাজার ৫০০ কোটি টাকা। উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭২ ডলার। যুদ্ধ শুরু হওয়ার পর ও হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার জেরে সেটাই সর্বোচ্চ ব্যারেল প্রতি ১৪৪ ডলার পর্যন্ত পৌঁছে যায়। ভারতের খুচরো বাজারে দাম অপরিবর্তিত রাখতে সরকার অন্তঃশুল্ক কমানো সহ যেসব পদক্ষেপ গ্রহণ করে তাতে পেট্রলে লিটারে ২৪ টাকা ও ডিজেলে ৩০ টাকার বোঝা চাপে (অশোধিত তেলের সর্বোচ্চ দামের নিরিখে)। এপ্রিল মাসে অশোধিত তেলের দামের নিরিখে তেল বিপণন সংস্থাগুলির দৈনিক ক্ষতির পরিমাণ ৬০০ থেকে ৭০০ কোটি টাকা। শুধু তাই নয়, তেলবাহী জাহাজ বাড়তি পথ অতিক্রম করে আসার কারণেও খরচের বোঝা বেড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ