Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

রাজস্থানের মন্দিরে দেবীর নাকছাবিতে হিরের বদলে কাচ!

ছিল হিরে। হয়ে গেল কাচ। রাজস্থানের ভরতপুরের বিখ্যাত বিহারীজি মন্দিরের ঘটনায় আলোড়ন শুরু হয়েছে। ভরতপুরের রঞ্জিত নগরের বাসিন্দা প্রবীণ বনশল দাবি করেছেন, ২০২৪ সালে ওই মন্দিরে গিয়েছিলেন তাঁর মা মীরা বনশল।

রাজস্থানের মন্দিরে দেবীর নাকছাবিতে হিরের বদলে কাচ!
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: ছিল হিরে। হয়ে গেল কাচ। রাজস্থানের ভরতপুরের বিখ্যাত বিহারীজি মন্দিরের ঘটনায় আলোড়ন শুরু হয়েছে। ভরতপুরের রঞ্জিত নগরের বাসিন্দা প্রবীণ বনশল দাবি করেছেন, ২০২৪ সালে ওই মন্দিরে গিয়েছিলেন তাঁর মা মীরা বনশল। তিনি ভক্তিভরে দেবীর উদ্দেশ্যে ৩ লক্ষ ৬৫ হাজার টাকার একটি হিরে দান করেন। সেই হিরেটি দেবীর নাকছাবিতে বসানো ছিল। এখন তাঁরা মন্দিরে গিয়ে দেখেন, নাকছাবিতে হিরেটি আর আর নেই। সেখানে একই রকম দেখতে একটি কাচের পাথর শোভা পাচ্ছে। নিরপেক্ষ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী, দেবস্থান বিভাগ এবং বিধায়কের কাছে চিঠি লিখেছে ওই পরিবার। দেবস্থান বিভাগ জানিয়েছে, নাকছাবির পাথরটি হিরে না কাচ, তা স্পষ্ট নয়। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ