সিঙ্গাপুর: আবারও ড্র ডি গুকেশের। এই নিয়ে টানা চার ম্যাচ ড্র করলেন তিনি। মঙ্গলবার দাবার ফিডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের র্যালিতে জিততে জিততেও পয়েন্ট ভাগ করে নিলেন গুকেশ। দুরন্ত ভাবে ম্যাচে ফিরলেন বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেন। এদিন সাদা ঘুটি নিয়ে খেলতে নেমে শুরু থেকেই চাপ তৈরি করেন ভারতীয় দাবাড়ু। তাঁর ৪৪ তম চালে বেশ বেকায়দায় পড়েছিলেন লিরেন। ২২ মিনিট ভাবনাচিন্তার পর বুদ্ধিদীপ্ত চাল দিয়ে ম্যাচে ফেরেন চীনা বিশ্ব চ্যাম্পিয়ন। ম্যাচ শেষ হয় ৭২ তম চালে। এদিন ম্যাচের পর দুই দাবাড়ুর পয়েন্ট দাঁড়াল সাড়ে তিন। জিততে হলে এখনো চার পয়েন্ট দরকার তাদের।



