Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

গোয়াকে রুখে দিল হায়দরাবাদ

গোয়াকে রুখে দিল হায়দরাবাদ
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরের মাঠে শেষলগ্নে গোল হজম করে পয়েন্ট খোয়াল এফসি গোয়া। বুধবার লিগ টেবিলে দ্বাদশতম স্থানে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মার্কুয়েজের ছেলেরা। ৫২ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলে এগিয়ে যায় গোয়া। সংযোজিত সময়ে হায়দরাবাদের হার বাঁচান অ্যালান ডি সুজা। দু’দলেরই একজন করে লাল কার্ড দেখেন। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল গোয়া। এক ম্যাচ বেশি খেলে হায়দরাবাদের সংগ্রহ ৯ পয়েন্ট।
Advertisement
সম্পর্কিত সংবাদ