নয়াদিল্লি, ১২ নভেম্বর: শিয়রে উইমেন্স প্রিমিয়র লিগ-এর নিলাম। আগামী ১৫ ডিসেম্বর রবিবার বেঙ্গালুরুতে বসতে চলেছে এই আসর। ঠিক তার আগে ক্রিকেট মহলে শুরু হয়ে গেল জোর গুঞ্জন। আর তার কেন্দ্রবিন্দুতে মিতালি রাজ। ক্রিকেটের অন্দরে কান পাতলেই এখন শুনতে পাওয়া যাচ্ছে, গুজরাত জায়ান্টস নাকি ছেড়ে দিচ্ছে মিতালি রাজকে! যদিও গুজরাত জায়ান্টস-এর তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কোনও ঘোষণা এখনও হয়নি।
Advertisement
উল্লেখ্য, গুজরাত ২০২৩ সালে ভারতের প্রাক্তন অধিনায়ককে, তাদের মেন্টর হিসাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করেছিল। কিন্তু গতবার টুর্নামেন্টে গুজরাতের স্থান ছিল সবার নীচে। ৮ ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচ জিতেছিল তারা। আর হারতে হয়েছিল হাফ ডজন ম্যাচ! ফলে মাত্র ৪ পয়েন্ট এসেছিল মিতালির মেন্টরশিপে খেলা টিমের ঝুলিতে। এর আগের বছরেরও চিত্রটা অনেকটা এরকমই ছিল গুজরাতের জন্য! এর ফলে বিস্তর সমালোচনার মুখে পড়েছিল টিম।
এখন প্রশ্ন উঠছে, তাহলে কি লাগাতার ব্যর্থতার কারণেই মিতালিকে ছেঁটে ফেলেতে চলছে গুজরাত? তবে শুধু মিতালি নন, জল্পনা শোনা যাচ্ছে গুজরাত রাখছে না বোলিং কোচ নুশিন আল খাদেরকেও। যিনি বর্তমানে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলের কোচ। এখন দেখার বাস্তবে কী হয়! এখন সে দিকেই নজর থাকবে আপামর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।