Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

গাজায় শুরু যুদ্ধবিরতি, পণবন্দিদের নামের তালিকা প্রকাশ করল হামাস

অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি মেনে ইতিমধ্যেই হামাস তিনজন পণবন্দির নামের তালিকা প্রকাশ করেছে।

গাজায় শুরু যুদ্ধবিরতি, পণবন্দিদের নামের তালিকা প্রকাশ করল হামাস
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
জেরুজালেম, ১৯ জানুয়ারি: অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি মেনে ইতিমধ্যেই হামাস তিনজন পণবন্দির নামের তালিকা প্রকাশ করেছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, রোমি গনেন, এমিলি ডামারি এবং ডোরন স্টেইনব্রিচার নামের তিনজন মহিলাকে মুক্তি দেওয়া হবে। যার মাধ্যমে শুরু হবে যুদ্ধবিরতি। আজ, রবিবার স্থানীয় সময় সোয়া এগারোটা নাগাদ এই তালিকা প্রকাশ করেছে হামাস। এই ঘোষণার প্রায় তিন ঘন্টা পরই যুদ্ধবিরতি কার্যকর হয়। সূত্রের খবর, ধাপে ধাপে প্রায় ৩৩ জন বন্দিকে ইজরায়েলের হাতে তুলে দেবে হামাস। অপরদিকে, জেলে বন্দি থাকা প্রায় দু’হাজার প্যালেস্তিনীয় নাগরিককে মুক্ত করবে ইজরায়েলও। মনে করা হচ্ছে আগামী ৪২ দিনের মধ্যেই পণবন্দিদের মুক্ত করার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইজরায়েল-হামাসের মধ্যে সংঘাত শুরু হয়। যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতার চেষ্টা করে বহু দেশ। প্রথমে ইজরায়েলকে সমর্থন করলেও শেষে যুদ্ধ থামাতে উদ্যোগ নেয় মার্কিন মুলুকও। এরপর চলতি জানুয়ারি মাসে মিশরের কায়রোতে আলোচনায় বসে হামাস ও ইজরায়েলের প্রতিনিধিরা। দু’পক্ষের সেই বৈঠক সদর্থক হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ