Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিউটিপার্লারে ঢুকে প্রেমিকাকে নৃশংসভাবে খুন! আত্মঘাতী অভিযুক্ত প্রেমিকও

প্রেমিকাকে ক্ষুর দিয়ে খুন করার পর আত্মঘাতী প্রেমিক। আজ, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার গড়িয়ার তেঁতুলতলা এলাকায়।। জানা গিয়েছে, রূপবাণী দাস নামে গড়িয়ার মহামায়াতলার বাসিন্দার সঙ্গে হরিয়ানার যুবক পঙ্কজ নাথের সম্পর্ক গড়ে উঠেছিল।

বিউটিপার্লারে ঢুকে প্রেমিকাকে নৃশংসভাবে খুন! আত্মঘাতী অভিযুক্ত প্রেমিকও
  • ২৪ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রেমিকাকে ক্ষুর দিয়ে খুন করার পর আত্মঘাতী প্রেমিক। আজ, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার গড়িয়ার তেঁতুলতলা এলাকায়।। জানা গিয়েছে, রূপবাণী দাস নামে গড়িয়ার মহামায়াতলার বাসিন্দার সঙ্গে হরিয়ানার যুবক পঙ্কজ নাথের সম্পর্ক গড়ে উঠেছিল। পরিবার সূত্রে খবর, মাস ছয়েক আগে বাড়ি থেকে নিরুদ্দেশও হয়ে গিয়েছিলেন ওই মহিলা। এরপর দেড় মাস আগে তিনি বাড়িতে ফিরে আসেন। তাঁর একটি বিউটি পার্লার রয়েছে।

Advertisement

গতকাল রাতে অভিযুক্ত পঙ্কজ আসেন গড়িয়া এলাকায়। এরপর আজ সকালে পার্লারে যান রূপবাণী। সেখানে আসেন পঙ্কজ। দু’জনের মধ্যে ঝগড়া হয় বলে পুলিশের অনুমান। বচসা চলাকালীনই পঙ্কজ ক্ষুর দিয়ে ওই মহিলার গলায় আঘাত করে বলে অভিযোগ। পরে সেটা দিয়ে নিজের গলাও কাটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পঙ্কজের। রূপবাণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই কাণ্ড বলে তদন্তকারীদের দাবি। পুলিশ কর্মীরা জানিয়েছেন, রূপবাণী বিবাহিত ছিলেন। তাঁর স্বামী এবং দুই ছেলে রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী ভাবে পঙ্কজের সঙ্গে আলাপ হল ওই মহিলার সেটিও খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ