Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে গাড়ি চালানো শিখতে গিয়ে পথচারীকে ধাক্কা তরুণীর

সল্টলেকে শ্রাবণী হাউজিং সংলগ্ন রাস্তায় গাড়ির ধাক্কায় জখম হলেন এক পথচারী। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়

সল্টলেকে গাড়ি চালানো শিখতে গিয়ে পথচারীকে ধাক্কা তরুণীর
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে শ্রাবণী হাউজিং সংলগ্ন রাস্তায় গাড়ির ধাক্কায় জখম হলেন এক পথচারী। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রত্যেক্ষদর্শীদের দাবি, বাবার সঙ্গে গাড়ি চালানো শিখছিলেন এক তরুণী। গাড়িতে তাঁর বাবা ছিলেন। তরুণী চালকের আসনে বসে গাড়ি চালাচ্ছিলেন। চালাতে চালাতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এক পথচারীকে ধাক্কা দেন। স্থানীয়রা এসে সেই ব্যক্তিকে উদ্ধার করেন। তারপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে। কয়েকদিন দিন আগে নিউটাউনের একটি অভিজাত আবাসনের ভিতর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের। তিনি সন্ধ্যার সময় হাঁটছিলেন। এক মহিলা গাড়ি চালানো শেখার জন্য পার্কিং লট থেকে গাড়ি নিজে বের করেছিলেন। তখন সোজা গিয়ে ওই বৃদ্ধকে ধাক্কা দেন। পাশে থাকা আরও দু’জন জখম হন। বৃদ্ধার মৃত্যুর জেরে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে টেকনো সিটি থানার পুলিশ। বুধবার গাড়ি চালানো শিখতে কেষ্টপুরে গ্যারাজ থেকে গাড়ি বের করেছিলেন এক মহিলা। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাড়ি সহ পুকুরে পড়ে যান। তার জেরে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। ওই দুই ঘটনার রেশ কাটতে না কাটতে সল্টলেকে ফের দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রাবণী হাউজিং এবং এফ সি ব্লকের মধ্যবর্তী রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ