Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

গিল এবার ক্ষুধার্ত থাকবে: পূজারা

ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন না শুভমান গিল। টেস্ট এবং একদিনের ফরম্যাটে ক্যাপ্টেন হলেও কুড়ি ওভারের ঘরানায় তাঁকে বাদ দিয়েই বিশ্বকাপ অভিযানে নেমেছিল টিম ইন্ডিয়া।

গিল এবার ক্ষুধার্ত থাকবে: পূজারা
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন না শুভমান গিল। টেস্ট এবং একদিনের ফরম্যাটে ক্যাপ্টেন হলেও কুড়ি ওভারের ঘরানায় তাঁকে বাদ দিয়েই বিশ্বকাপ অভিযানে নেমেছিল টিম ইন্ডিয়া। আসন্ন আইপিএলে যা গিলকে সফল হওয়ার জন্য আরও ক্ষুধার্ত করে তুলবে বলে মনে করছেন চেতেশ্বর পূজারা। প্রাক্তন ব্যাটারের মতে, ‘টি-২০ বিশ্বকাপের দল থেকে ছেঁটে ফেলাটা নিশ্চিতভাবেই গিলের ভিতর আগুন জ্বালাবে। ও কিন্তু তিন ফরম্যাটের জন্যই যোগ্য। আসন্ন কোটিপতি লিগে ভালো খেলে ভারতের টি-২০ স্কোয়াডে ফেরাই ওর পাখির চোখ। ও যে ১৫০-১৬০ স্ট্রাইক রেটে রান করতে পারে, সেটা দেখানোর সেরা মঞ্চ আইপিএল।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ