Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দলের খেলায় আপ্লুত গিল

শুরুতেই শুভমান গিল আউট হওয়ায় চাপে পড়ে গিয়েছিল গুজরাত টাইটান্স। তবে প্রাথমিক ধাক্কা সামলে দলকে বড় স্কোরে পৌঁছে দেন সাই সুদর্শন।

দলের খেলায় আপ্লুত গিল
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আহমেদাবাদ: শুরুতেই শুভমান গিল আউট হওয়ায় চাপে পড়ে গিয়েছিল গুজরাত টাইটান্স। তবে প্রাথমিক ধাক্কা সামলে দলকে বড় স্কোরে পৌঁছে দেন সাই সুদর্শন। তাঁর গড়ে দেওয়া মঞ্চে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন বোলাররা। সেই সুবাদে রাজস্থানকে ৫৮ রানে উড়িয়ে দিয়েছে গুজরাত। দলের এমন দাপুটে পারফরম্যান্সে আপ্লুত অধিনায়ক গিল। ম্যাচের পর তিনি বলছিলেন, ‘শুরুতে ব্যাট করা মোটেই সহজ ছিল না। কিন্তু চাপের মুহূর্তে দুর্দান্ত খেলল সুদর্শন ও বটলার। এই পিচে ২১৭ রান তোলা মুখের কথা নয়। আর বোলারদের কথা আলাদা করে কী বলব! প্রত্যেকে সেরাটা মেলে ধরেছে। এমন বোলিং আক্রমণ থাকলে ক্যাপ্টেনের কাজ সহজ হয়ে যায়।’

Advertisement

গতবার শুভমানের নেতৃত্বে গুজরাত উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরতে পারেনি। তবে এবার পাঁচ ম্যাচের চারটিতে জিতে ঝলমলে টাইটান্সরা। এই প্রসঙ্গে শুভমান আরও বলেন, ‘যখন ম্যাচের সেরা বাছতে সমস্যায় পড়তে হচ্ছে, তখন টিমকে তো ভালো বলতেই হবে। আমাদের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ ভারসাম্য রয়েছে। ইশান্তভাই তো দেশের হয়ে একশোর বেশি টেস্ট খেলেছে।’ এদিকে, হেরে বোলারদের দুষলেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। তিনি বলছিলেন, ‘জোফ্রা শুরুটা ভালো করেছিল। কিন্তু তারপরই আমাদের বোলাররা ছন্দ হারিয়ে ফেলে। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হয়নি। আমরা ১৫-২০ রান বেশি দিয়ে ফেলেছি। সেটাই শেষ পর্যন্ত ভোগাল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ