Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শীর্ষস্থানের আরও কাছে গিল

আইসিসি’র সদ্যপ্রকাশিত ওডিআই র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচের মধ্যে তিনজনই ভারতীয়।

শীর্ষস্থানের আরও কাছে গিল
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইসিসি’র সদ্যপ্রকাশিত ওডিআই র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচের মধ্যে তিনজনই ভারতীয়। ইংল্যান্ডে তিন ম্যাচের ওডিআই সিরিজে দল হারলেও শুভমান গিল, বিরাট কোহলি ও রোহিত শর্মা ব্যক্তিগতভাবে উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরেছিলেন। সেই সুবাদে উন্নতি ঘটেছে তাঁদের রেটিং পয়েন্টে। শীর্ষে থাকা ড্যারিল মিচেলের (৮০২) থেকে মাত্র এক পয়েন্ট পিছনে রয়েছেন গিল। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে কোহলি (৭৬৭) ও রোহিত (৭৫৮)। শ্রেয়স আয়ার দু’ধাপ উঠে এখন ১৩ নম্বরে।

Advertisement

এদিকে, ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের সিরিজের সেরা জো রুট চার ধাপ উঠেছেন ব্যাটসম্যানের তালিকায়। তিনি এখন আট নম্বরে। ইংল্যান্ড দলে তাঁর সতীর্থ বেন ডাকেট ১১ ধাপ উঠে এখন ১৯ নম্বরে।

Advertisement
সম্পর্কিত সংবাদ