Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

গিল-বাটলারের ব্যাটিংয়ের ঝড়, শেষ রক্ষা হল না লখনউর

নিজেদের ঘরের মাঠে লখনউকে হারাল গুজরাত। আজ, রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক শুভমান গিল।

গিল-বাটলারের ব্যাটিংয়ের ঝড়, শেষ রক্ষা হল না লখনউর
  • ১২ এপ্রিল, ২০২৬ ২৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ১২ এপ্রিল: নিজেদের ঘরের মাঠে লখনউকে হারাল গুজরাত। আজ, রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক শুভমান গিল। লখনউয়ের হয়ে ওপেনিং করতে আসেন মার্করাম এবং মার্শ। দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় লখনউ সুপার জায়েন্টস। মাত্র ১১ রান করেই ফিরে যান মার্শ। দলের রান তখন ১৪। এরপর হাল ধরেন মার্করাম-পন্থ জুটি। কিন্তু ১৮ রানে আউট হন ঋষভ। ৩০ রান করে আউট হয়ে যান মার্করামও। নবম ওভারেই ৭৪ রানে ৪ উইকেট হারায় এলএসজি। আজকের ম্যাচে লখনউয়ের হয়ে বড়ো রানের ইনিংস কেউই খেলতে পারেননি।  শেষ পর্যন্ত ৮ উইকেট খুইয়ে লখনউ তোলে ১৬৪ রান।

Advertisement

১৬৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন সাঁই সুদর্শন ও শুভমান গিলের জুটি। ১৫ রান করে আউট হন সুদর্শন। দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন গিল-বাটলাররা। এরপর দুরন্ত একটি ইনিংস খেলে টিমকে জয়ের কছে নিয়ে যায় এই জুটি। হাফসেঞ্চুরি করেন দুইজনেই। এরপর ৫৬ রান করে আউট হয়ে যান অধিনায়ক গিল। ৬০ রান করে আউট হন বাটলারও। এই দুরন্ত জুটি আউট হয়ে যাওয়ার পরে টিমের দায়িত্ব কাঁধে নিয়ে মাঠে ব্যাটিং করেন ওয়াশিংটন সুন্দর এবং রাহুল তেওয়াটিয়া। শেষ পর্যন্ত নট আউট থেকে গুজরাতকে জয়ের লক্ষ্যে নিয়ে যায় এই জুটি। শেষেমেশ ৭ উইকেটে লখনউকে হারায় গুজরাত। আজকের এই জয়ের পর দুই পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে গুজরাত এবং ৬ নম্বর স্থানে রইল লখনউ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ