Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লখনউয়ের বিরুদ্ধে জয়ী গিলরা

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুকুল চৌধুরির ম্যাচ জেতানো ইনিংস সাড়া ফেলেছিল ক্রিকেট মহলে। লখনউ শিবিরেও তৈরি হয়েছিল বিপুল প্রত্যাশা

লখনউয়ের বিরুদ্ধে জয়ী গিলরা
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুকুল চৌধুরির ম্যাচ জেতানো ইনিংস সাড়া ফেলেছিল ক্রিকেট মহলে। লখনউ শিবিরেও তৈরি হয়েছিল বিপুল প্রত্যাশা। প্রমাণ করার ছিল, ইডেনের ইনিংস পড়ে পাওয়া ছিল না। রবিবার সেই সুযোগ পেয়েছিলেন মুকুল। তবে হতাশ করলেন তিনি। ১৪ বলে তাঁর সংগ্রহ ১৮। প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট বলে কটবিহাইন্ড মুকুল। তাঁর মতোই প্রত্যাশার ধারেকাছে পৌঁছাতে পারল না লখনউ সুপার জায়ান্টসও। ৭ উইকেটে গুজরাত টাইটান্সের কাছে হারল ঋষভ পন্থের দল। 

Advertisement

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লখনউ ৮ উইকেটে তোলে ১৬৪। মার্করামের ৩০ ছাড়া বাকিরা পাতে দেওয়ার মতো নয়। মার্শ ১১, ঋষভ ১৮, পুরান ১৯ রানে আউট হন। বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণা ২৮ রানে ৪ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাতের শুরুটা বেশ মন্থর হয়। ওপেনিং জুটিতে সুদর্শনের সঙ্গে শুভমান গিল যোগ করেন ৪৫। সুদর্শন ১৫ করে আউট হওয়ার পর ক্যাপ্টেনের সঙ্গে তাল মিলিয়ে দলকে এগিয়ে নিয়ে যান বাটলার। ৫৮ বলে গিল-বাটলার যোগ করেন ৮৫ রান। তবে বাটলারের সহজ ক্যাচ ঋষভ না ফেললে ম্যাচের ফল অন্যরকম হতেও পারত। গিল ৫৬ করে আউট হন। বাটলারের সংগ্রহ ৩৭ বলে ৬০। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর (অপরাজিত ২১) ও রাহুল তেওয়াটিয়া (অপরাজিত ১০) চালিয়ে খেলে জয় নিশ্চিত করেন।

সম্পর্কিত সংবাদ