Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বাসভঙ্গকারী ইনফানতিনোর বিরুদ্ধে জোটের ঝাঁঝাল চিঠি

উয়েফা, কনকাকাফ এবং এএফসি! একযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর বিরুদ্ধে প্রতিবাদী তিন মহাদেশের ফুটবলের নিয়ামক সংস্থা।

বিশ্বাসভঙ্গকারী ইনফানতিনোর বিরুদ্ধে জোটের ঝাঁঝাল চিঠি
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: উয়েফা, কনকাকাফ এবং এএফসি! একযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর বিরুদ্ধে প্রতিবাদী তিন মহাদেশের ফুটবলের নিয়ামক সংস্থা। বিশ্বকাপের মালিকানা বিক্রি করার যে পরিকল্পনা তিনি নিয়ছিলেন, এক চিঠিতে তাকে ‘বিশ্বাসভঙ্গ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি রয়েছে প্রতারণার অভিযোগও। ফুটবল যে ইনফানতিনোর একার সম্পত্তি নয়, সেটাই জোরালোভাবে বোঝানো হয়েছে ফুটবলমহলকে উদ্দেশ্য করে লেখা এই চিঠিতে। এতে সই করেছেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন, এএফসি প্রেসিডেন্ট সলমন বিন ইব্রাহিম আল-খলিফা, কনকাকাফ প্রেসিডেন্ট ভিক্টর মন্টাগলিয়ানি ও তিন সাধারণ সচিব। নিঃসন্দেহে তা আরও চাপে ফেলল ফিফা প্রধানকে। এই চিঠিকে ইনফানতিনোকে অভিযুক্ত করে লেখা হয়েছে, ‘ফুটবল হল বিশ্বের সর্ববৃহৎ প্যাশন। এটা কোনো ব্যক্তি বা সংস্থার কর্তৃত্বাধীন নয়। খেলাটা ফুটবলার, সমর্থক, ক্লাব, সদস্য সংস্থা সকলের। ফুটবলের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যেই আমরা একসঙ্গে প্রতিবাদে নেমেছি। প্রতারণার মাধ্যমে যখন বিশ্বাসভঙ্গ করা হয় এবং কোনো ব্যক্তি দায়িত্ব পাওয়ার পর নিজেকে সর্বেসর্বা ভাবতে থাকেন, তা মেনে নেওয়া যায় না। কারণ অর্পিত দায়িত্বকেই বিসর্জন দিয়েছেন তিনি। ভুললে চলবে না, এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। ক্ষমতা আঁকড়ে থাকা তাই অনুচিত। সেজন্য একত্রিতভাবেই আমরা প্রতিবাদ করছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ