Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ঘরোয়া ক্রিকেটে আক্রান্ত আম্পায়ার

ঘরোয়া ক্রিকেটে আক্রান্ত আম্পায়ার
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া ক্রিকেটে ফের তুলকালাম। রবিবার টাউন মাঠে দু’দিনের লিগে এরিয়ানের মুখোমুখি হয় কুমারটুলি ক্লাব। ম্যাচে ৫১ রানে জয় ছিনিয়ে নেয় কুমারটুলি। টুকরো ঝামেলা চলছিলই। ম্যাচ শেষের পর চূড়ান্ত গন্ডগোল শুরু হয়। অভিযোগ, দুই আম্পায়ারের দিকে তেড়ে যান এরিয়ানের কয়েকজন ক্রিকেটার। রীতিমতো ঘেরাওয়ের মুখে পড়েন আম্পায়াররা। গালিগালাজ ছাড়াও উইকেট ছুড়ে মারার চাঞ্চল্যকর অভিযোগও উঠছে। এমন ঘটনায় স্তম্ভিত দুই আম্পায়ার শুভ্রনীল পাকড়াশি ও তুষারকান্তি ঘোষ। মাঠে উপস্থিত ছিলেন সিএবির কর্তা দেবব্রত দাস। ঘটনার পর সিএবি’তে কড়া রিপোর্ট জমা দেওয়া হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে সোমবার বৈঠক ডেকেছে বঙ্গ ক্রিকেট সংস্থা। এমন ঘটনায় রীতিমতো চাপে সিএবি। কড়া পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ