নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে আইএসএলের শুরুটা দারুণ করেছিল মহমেডান স্পোর্টিং। তবে পরের ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে রীতিমতো ধুঁকছে সাদা-কালো ব্রিগেড। ৯ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বাদশতম স্থানে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। দলের ধারাবাহিক ব্যর্থতায় চাপ বাড়ছে রুশ কোচের উপর। এমন পরিস্থিতিতে শুক্রবার অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান। কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন অ্যালেক্সিস স্যাঞ্চেজ ও কাসিমভ। তবে চারটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে নেই জুডিকা।
Advertisement
পাঞ্জাবের বিরুদ্ধে লড়াইয়ের আগে আরও একবার দলের আপফ্রন্টের অফ ফর্ম চিন্তায় রাখছে সাদা-কালো কোচকে। প্রতি ম্যাচে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ ফ্রাঙ্কা। জামশেদপুরের বিরুদ্ধে পেনাল্টি মিস করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সেই ব্যর্থতা ভুলে শুক্রবার জাল কাঁপাতে মরিয়া তিনি। এদিকে, ছন্দে রয়েছে পাঞ্জাব। গত ম্যাচে মুম্বই সিটিকে তিন গোলে পরাস্ত করেন লুকা মাজসেনরা।
(ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।)
(ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।)



