Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬

লিঙ্গ সমতা:১৪৫ দেশের মধ্যে ভারত ১৩১-এ

লিঙ্গ বৈষম্য পরিস্থিতির কোনো উন্নতি হল না। গত বছরের মতো এবারও ভারতকে বসতে হয়েছে ১৩১তম আসনে।

লিঙ্গ সমতা:১৪৫ দেশের মধ্যে ভারত ১৩১-এ
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: লিঙ্গ বৈষম্য পরিস্থিতির কোনো উন্নতি হল না। গত বছরের মতো এবারও ভারতকে বসতে হয়েছে ১৩১তম আসনে। ভারতের নীচে রয়েছে মাত্র ১৪টি দেশ। বুধবার প্রকাশিত হয়েছে ২০২৬ সালের ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স। তালিকায় সবার উপরে রয়েছে আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং নরওয়ে। আর সবচেয়ে শেষে রয়েছে চাদ। এর ঠিক উপরে রয়েছে পাকিস্তান এবং ইরান। ২০০৬ সাল থেকে লিঙ্গ বৈষম্য নিয়ে দেশগুলির সূচক প্রকাশ করে আসছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত দু’দশকে লিঙ্গ বৈষম্য পরিস্থিতির উন্নতি হয়েছে গোটা বিশ্বে। তবে চলতি হার বজায় থাকলে লিঙ্গগত সমতা অর্জন করতে আরও ১২০ বছর লাগবে। রিপোর্ট অনুযায়ী, লিঙ্গ বৈষম্য দূর করার গড় হার যেখানে ৬৯.২ শতাংশ, সেখানে ভারতের স্কোর মাত্র ৬৪.৫ শতাংশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ