Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

গাভাসকরকে প্রণাম কাম্বলির

গাভাসকরকে প্রণাম কাম্বলির
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
মুম্বই: কিছুদিন আগেও হাসপাতালে শুয়ে থাকা বিনোদ কাম্বলির ছবি দুশ্চিন্তায় ফেলেছিল ক্রিকেট মহলকে। তাঁর সুস্থতা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন ক্রিকেটপ্রেমীরা। রবিবার সেই কাম্বলিকেই দেখা গেল ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে। সুনীল গাভাসকরের সঙ্গে সংবর্ধিত হলেন তিনি। মঞ্চে সানিকে পা ছুঁয়ে প্রণামও করলেন কাম্বলি। সঙ্গে সঙ্গে তাঁকে জড়িয়ে ধরেন সানি। কাম্বলিকে দেখা যায় পৃথ্বী সাউয়ের সঙ্গেও। উল্লেখ্য, শৃঙ্খলার অভাব ও খারাপ ফর্মের জন্য সম্প্রতি মুম্বই দল থেকে বাদ পড়েছেন এই তরুণ তুর্কি। ঘটনাচক্রে ঠিক এভাবেই অকালে শেষ হয়ে গিয়েছিল কাম্বলির কেরিয়ার। অনুষ্ঠানে কাম্বলি বলেন, ‘এই মাঠেই টেস্টে জীবনের প্রথম দ্বিশতরান করেছিলাম। আরও অনেক সেঞ্চুরি এখানে পেয়েছি। এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি ধন্য।’ গাভাসকর বলেন, ‘এই মাঠ জন্ম দিয়েছে অনেক ক্রিকেটারের।’  ঐতিহ্যশালী ওয়াংখেড়ে স্টেডিয়ামের সুবর্ণজয়ন্তী বেশ কয়েকদিন ধরে জমকালোভাবে পালিত করতে চাইছে মুম্বই ক্রিকেট সংস্থা। গাভাসকর, কাম্বলি ছাড়াও উপস্থিত থাকার কথা শচীন তেন্ডুলকর, দিলীপ বেঙ্গসরকর, রবি শাস্ত্রী, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, সূর্যকুমার যাদবরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ