ব্রিসবেন, ১৫ ডিসেম্বর: প্রথম দিন বাধ সেধেছিল বৃষ্টি। দ্বিতীয় দিনে ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। গাব্বায় বর্ডার গাভাসকার ট্রফির ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে এখন পর্যন্ত ভারতীয় সমর্থকদের পাওনা কার্যত নিরাশাই। গাব্বায় হেড-স্মিথের জোড়া শতরানে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে কিছুটা যেন ব্যাকফুটেই ভারত। তবে এরমধ্যে একমাত্র পাওনা বুমরাহ পাঁচ উইকেট।
Advertisement
শনিবার ম্যাচের প্রথম দিন খেলা পণ্ড হয়েছি বৃষ্টির কারণে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। তবে বৃষ্টির জেরে মাত্র ১৩.২ ওভারে বন্ধ হয়ে যায় খেলা। দ্বিতীয় দিন অর্থাৎ আজ শুরুতেই অজি দুর্গে আঘাত হানে জসপ্রীত বুমরাহ। ২১ ও ৯ রানে যথাক্রমে খোয়াজা ও ম্যাকসুইনকে হারিয়ে যথেষ্ট চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু আবার ভারতের সামনে বাধা হয়ে দাঁড়ায় ট্রাভিস হেড। তাকে যোগ্য সঙ্গত দেন স্মিথও। দীর্ঘদিনের সেঞ্চুরির খরা কাটিয়ে আজ তাঁর ঝুলিতে ১০১ রান। হেড করেন ১৫২।
এই দুই অজি তারকার জুটির দাপটে কিছুটা যেন ফিকেই দেখাল ভারতীয় বোলারদের। দু’দিনে ১০১ ওভার হাত ঘুরিয়ে ভারতীয় বোলারদের ঝুলিতে এখন ৭ উইকেট। পাঁচটি উইকেট তুলে নেন বুমরাহ, সিরাজ নেন একটি উইকেট ও নীতিশ কুমার পান আরও একটি উইকেট। ফলে সব মিলিয়ে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে রান ৪০৫/৭।
ফলে অবস্থা এমন যে ম্যাচ জয় করতে হলে বা ড্র করতে হলেও এখন ভারতীয় ব্যাটারদের দিকেই তাকিয়ে রয়েছেন সমর্থকেরা। যদিও আগের কয়েকটি ইনিংসে রোহিত, বিরাটেরা মোটেই দুর্দান্ত পারফর্ম করতে পারেননি। ফলে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেই যেন কিছুটা যেন ব্যাকফুটে চলে গিয়েছে রোহিত-বিরাটরা।