Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরসভা হচ্ছে গাজোল ও চাঁচল, আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মালদহের গাজোল ও চাঁচলকে পুরসভায় উন্নীত করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে। বিস্তারিত পড়ুন।

পুরসভা হচ্ছে গাজোল ও চাঁচল, আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সন্দীপন দত্ত, মালদহ: ভাগ্যে শিঁকে ছিড়তে চলেছে মালদহের দুই ব্লক গাজোল ও চাঁচলের। মালদহ জেলার এই দুই ব্লক সদরকে পুরসভায় উন্নীত করার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালদহ কলেজ অডিটোরিয়ামে চার জেলার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি বলেন, মালদহের দুই ব্লক সদর গাজোল ও চাঁচলকে পুরসভা করার প্রস্তাব এসেছে। আমরা চাঁচল ও গাজোলকে পুরসভা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। 

Advertisement

গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন, গাজোলের সামগ্রিক উন্নয়নের জন্য আমি মুখ্যমন্ত্রীর হাতে ৩১ দফা একটি দাবিপত্র তুলে দিয়েছি। সেই দাবিপত্রের মধ্যে গাজোল সদরকে পুরসভায় উন্নীত করার প্রস্তাবও ছিল। মুখ্যমন্ত্রী এদিন আমার দাবিপত্র হাতে নিয়েই গাজোল সদরকে পুরসভা করবেন বলে আশ্বাস দিয়েছেন। 
গাজোলকে পুরসভায় উন্নীত করার দাবি বহুদিনের। স্বয়ং মুখ্যমন্ত্রীর গলায় এদিন দীর্ঘদিনের দাবি পূরণের কথা শুনে স্বাভাবিকভাবে খুশি গাজোলবাসী। বিধায়ক এদিন আরও বলেন, আমরা মানুষের বিশ্বাস এবং ভরসা অর্জন করতে পেরেছি বলেই পশ্চিমবঙ্গে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গাজোলকে পুরসভা করার দাবি তো আর আজকের নয়। বিগত সরকারের সময় থেকেই গাজোলবাসী এই দাবি করে এসেছেন। পূর্বতন রাজ্য সরকার মানুষের দাবিকে মান্যতা দেয়নি। সরকার গঠনের একমাসের মধ্যে আমাদের সরকার গাজোলের মানুষের দাবিকে সম্মান জানিয়েছে। 
একুশের বিধানসভা নির্বাচনের আগে শীর্ষ তৃণমল নেতৃত্ব চাঁচল পুরসভার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার উপর ভরসা করেই চাঁচলের মানুষ দু’হাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। কিন্তু গত পাঁচ বছরে সেই প্রতিশ্রুতি পালন করেনি পূর্বতন সরকার। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গাজোলের পাশাপাশি চাঁচলকেও পুরসভায় উন্নীত করার জন্য রাজ্য সরকারের প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ