Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

স্বার্থহীন সঞ্জুতে মুগ্ধ গাভাসকর

চাইলেই এবারের আসরে তৃতীয় সেঞ্চুরির লক্ষ্যে ঝাঁপাতে পারতেন। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই পথে যাননি সঞ্জু স্যামসন। ৩১ বছর বয়সি শেষ পর্যন্ত ৫২ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন।

স্বার্থহীন সঞ্জুতে মুগ্ধ গাভাসকর
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চাইলেই এবারের আসরে তৃতীয় সেঞ্চুরির লক্ষ্যে ঝাঁপাতে পারতেন। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই পথে যাননি সঞ্জু স্যামসন। ৩১ বছর বয়সি শেষ পর্যন্ত ৫২ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। ১৫৬ তাড়া করে ১৫ বল বাকি থাকতে ৮ উইকেটে জয়ী হয় চেন্নাই সুপার কিংস। কিন্তু শতরান হারানোর দুঃখ কি তাড়া করছে না সঞ্জুকে? ম্যাচের সেরার মতে, ‘হান্ড্রেড সবসময়ই স্পেশাল। দিল্লির বিরুদ্ধে করতে পারলে ভালোই লাগত। তবে সেজন্য একটু স্বার্থপর হতে হতো। কিন্তু আমি ভাবলাম, আগে দলের জেতা জরুরি। উলটোদিকে, কার্তিক শর্মা দারুণ ব্যাট করছিল। ওকে অনুরোধ করতে চাইনি যে, সিঙ্গল নিয়ে স্ট্রাইক দে রে ভাই! আমাকে একশো করতে হবে। আমি বরং উপভোগ করেছি অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরাটা। এর তৃপ্তিই আলাদা।’

Advertisement

সঞ্জুর এমন নিঃস্বার্থ মানসিকতা মন জিতেছে সুনীল গাভাসকরের। ধারাভাষ্যের ফাঁকে তিনি বলেছেন, ‘সবুরে মেওয়া ফলে। ও সেট হওয়ার পর হাত খুলেছে। কার্তিক চার-ছয় মেরে ম্যাচ শেষ না করলে সঞ্জু  হয়তো সেঞ্চুরি করেও ফেলত। কিন্তু ও দলের কথা ভেবে খেলেছে।’ উল্লেখ্য, মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি সঞ্জুর। প্রথম তিন ম্যাচে দশের গণ্ডিও পেরতে পারেননি। কিন্তু পরের সাত ইনিংসে আসে দুটো সেঞ্চুরি ও একটা হাফ-সেঞ্চুরি। মোট রানে চারশোর গণ্ডি পেরিয়ে অরেঞ্জ ক্যাপের দৌড়েও আছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ