Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

উদ্যোগপতিদের পাশে দাঁড়াতে ‘বন্দে ভারতম’ কর্মসূচি গৌতম আদানির

দেশের বিভিন্ন প্রান্তের উদ্ভাবক, উদ্যোগপতিদের খুঁজে বের করে তাঁদের সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিলেন গৌতম আদানি। বৃহস্পতিবার গৌতম আদানির ৬৪তম জন্মদিন উপলক্ষে ‘বন্দে ভারতম’ নামে ওই কর্মসূচির সূচনা করা হয়।

উদ্যোগপতিদের পাশে দাঁড়াতে ‘বন্দে ভারতম’ কর্মসূচি গৌতম আদানির
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: দেশের বিভিন্ন প্রান্তের উদ্ভাবক, উদ্যোগপতিদের খুঁজে বের করে তাঁদের সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিলেন গৌতম আদানি। বৃহস্পতিবার গৌতম আদানির ৬৪তম জন্মদিন উপলক্ষে ‘বন্দে ভারতম’ নামে ওই কর্মসূচির সূচনা করা হয়। জানা গিয়েছে, দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৮০০টিরও বেশি জেলাকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

Advertisement

‘বন্দে ভারতম’ কর্মসূচি প্রসঙ্গে গৌতম আদানি 
জানান, শুরুতে আমার কাছে কিছুই ছিল না। আজ আমি যা হয়েছি এবং যা অর্জন করেছি, তার পুরোটাই দেশমাতৃকার অবদান। আমাদের দেশে প্রতিভার কোনো অভাব নেই। কিন্তু সবসময় দেশের প্রত্যন্ত অঞ্চলে সুযোগ-সুবিধা পৌঁছায়নি। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলেছে। কিন্তু এখনও অধিকাংশ প্রতিষ্ঠাতা মাত্র কয়েকটি 
শহর থেকেই উঠে আসছেন। যে সমস্ত উদ্ভাবক বা উদ্যোপতিদের সাহায্যের প্রয়োজন, তাঁদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ