Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে ১২টি সিন্ডিলার নিয়ে চম্পট দিল গ্যাস ডেলিভারি বয়!

রান্নার গ্যাস পেতে ঘাম ছুটছে গৃহস্থ্যের। কারণ, ডেলিভারির পর থেকে ২৫ দিনের আগে নতুন করে বুকিং করা যাচ্ছে না

সল্টলেকে ১২টি সিন্ডিলার নিয়ে চম্পট দিল গ্যাস ডেলিভারি বয়!
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রান্নার গ্যাস পেতে ঘাম ছুটছে গৃহস্থ্যের। কারণ, ডেলিভারির পর থেকে ২৫ দিনের আগে নতুন করে বুকিং করা যাচ্ছে না। এই অবস্থায় ১২টি ভরতি সিন্ডিলার নিয়ে সল্টলেকে চম্পট দিল এক গ্যাস ডেলিভারি বয়! সাত সকালে সে গ্রাহকের বাড়ি বাড়ি গ্যাস ডেলিভারি দিতে বেরিয়েছিল। কিন্তু, কারও বাড়িতে ডেলিভারি না করে খোদ ডেলিভারি বয় বেপাত্তা! চরম বিপাকে পড়েছেন ওই এলাকার গ্যাস ডিস্ট্রিবিউটর। পুলিশের দ্বারস্থ হয়েছে ওই ডিস্ট্রিবিউটর। এ ব্যাপারে মঙ্গলবার বিধাননগর উত্তর থানায় ডেলিভারি বয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্যাস ডেলিভারি বয়ের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার এলাকায়। অভিযোগে পুলিশকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে অভিযুক্ত ডেলিভারি বয় গ্রাহকদের বাড়িতে গ্যাস দিতে বেরিয়েছিল। তাকে মোট ১২টি ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছিল। কিন্তু সে কোনো ডেলিভারি না করে ওই ১২টি গ্যাস সিলিন্ডার এবং ডেলিভারির জন্য ব্যবহৃত ভ্যানটিও নিয়ে পালিয়ে যায়। বিকেল পর্যন্ত তার খোঁজ মেলেনি। ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে তার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হয়েছিল। কিন্তু, সে ফোন ধরেনি! তারপর বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে ডেলিভারি বয়ের নাম, ঠিকানা ও তার মোবাইল নম্বর দেওয়া হয়েছে। পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ