Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

একটিতে জামিন, অন্য মামলায় জেল হেপাজত হল গর্গর

‘বাংলা পক্ষ’র শীর্ষ নেতা গর্গ চট্টোপাধ্যায় একটি মামলায় জামিন পেলেও অন্য এক মামলায় তাঁর জেল হেপাজত হল।

একটিতে জামিন, অন্য মামলায় জেল হেপাজত হল গর্গর
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বাংলা পক্ষ’র শীর্ষ নেতা গর্গ চট্টোপাধ্যায় একটি মামলায় জামিন পেলেও অন্য এক মামলায় তাঁর জেল হেপাজত হল। শনিবার তাঁকে ফের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে একটি মামলায় শর্তাধীন অন্তর্বর্তী জামিন দিলেও অন্য মামলায় তাঁকে জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন আদালতে মামলাটি উঠলে সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী ধৃতের জামিনের জোরালো আপত্তি জানান। তিনি বলেন, ‘অভিযুক্ত সমাজ মাধ্যমে যে সমস্ত মন্তব্য করেছেন, তা অত্যন্ত আপত্তিকর। তাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়তে পারে। তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। এই ঘটনার পিছনে অন্য কোনো ইন্ধন রয়েছে কি না, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’ অন্যদিকে, গর্গের আইনজীবীরা বলেন, ‘এই মামলায় নতুন কোনো অগ্রগতি নেই। অথচ আমাদের মক্কেলকে অহেতুক মূল মামলার বাইরেও অন্য এক মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। যার ভিত্তি নেই। তাই যে কোনো শর্তে অভিযুক্তকে দু’টি মামলাতেই জামিন দেওয়া হোক।’ সরকারি কৌঁসুলি এর তীব্র আপত্তি জানান। তিনি বলেন, ‘এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে যে ইলেকট্রনিক্স ডিভাইস পেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’ সমস্ত আইনি নথিপত্র খতিয়ে দেখে বিচারক অভিযুক্তকে একটি মামলায় জামিনের আরজি মঞ্জুর করলেও অন্য একট মামলায় তাকে জেল হেপাজতের নির্দেশ দেন।                                                                                                                                             

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ