Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাসাগর পঞ্চায়েতের উপপ্রধান ‘নিখোঁজ’, পোস্টার পড়ল এলাকায়

দীর্ঘদিন ধরে সাগর ব্লকের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতে আসছেন না উপপ্রধান। ফলে পঞ্চায়েতের বহু কাজকর্ম থমকে।

গঙ্গাসাগর পঞ্চায়েতের উপপ্রধান ‘নিখোঁজ’, পোস্টার পড়ল এলাকায়
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘদিন ধরে সাগর ব্লকের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতে আসছেন না উপপ্রধান। ফলে পঞ্চায়েতের বহু কাজকর্ম থমকে। এবার সেই নিখোঁজ উপপ্রধান হরিপদ মণ্ডলের নামে পোস্টার পড়ল এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উপপ্রধানকে আর দেখা যাচ্ছে না। তিনি গ্রাম পঞ্চায়েতের অফিসে আসছেন না। সম্প্রতি গ্রাম সভার বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকেও তিনি উপস্থিত হননি। এনিয়ে বিজেপির কর্মীরা প্রতিবাদ জানিয়েছিলেন। এবার সেই উপপ্রধানকে খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে পুরস্কার ঘোষণা করে এলাকায় পোস্টার টাঙানো হল। এবিষয়ে এক স্থানীয় এক বাসিন্দা অমিতকুমার প্রামাণিক বলেন, দীর্ঘদিন ধরে উপপ্রধান গ্রাম পঞ্চায়েতে আসছেন না। তাই এই এলাকার বাসিন্দাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বৃহস্পতিবার বাজারের বিভিন্ন জায়গায় দেখলাম, ‘উপপ্রধান নিখোঁজ’ বলে পোস্টার লাগানো হয়েছে। এমনকী তাঁকে খুঁজে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Advertisement

বিজেপি নেতা পদ্মলোচন জানা বলেন, এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজে দুর্নীতি করা হয়েছে। উপপ্রধানকে সেই হিসাব দিতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি পঞ্চায়েত অফিসে আসছেন না। তাই এখানকার বিভিন্ন জায়গায় উপপ্রধান নিখোঁজ বলে পোস্টার টাঙানো হয়েছে। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি সিংহ বলেন, উপপ্রধান দীর্ঘদিন গ্রাম পঞ্চায়েতে আসছেন না। কিন্তু কী কারণে তিনি আসছেন না, তা আমার জানা নেই। আমি পঞ্চায়েতের সব পরিষেবা সাধারণ মানুষকে যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছি। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ