Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

অসমে চলন্ত গাড়িতে গণধর্ষণ, গ্রেপ্তার তিন

মিজোরামের দুই আদিবাসী কিশোরীকে অপহরণ করে চলন্ত গাড়িতে গণধর্ষণ। এই অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল অসম পুলিশ।

অসমে চলন্ত গাড়িতে গণধর্ষণ, গ্রেপ্তার তিন
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: মিজোরামের দুই আদিবাসী কিশোরীকে অপহরণ করে চলন্ত গাড়িতে গণধর্ষণ। এই অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল অসম পুলিশ। ধৃতদের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। তিনজনই অসমের কাছাড় জেলার বাসিন্দা। গত ৩ আগস্ট রাত আড়াইটা নাগাদ অসমের ধোলাই থানায় পৌঁছয় ওই দুই নাবালিকা। তারা অভিযোগ করে, জোর করে তাদের গাড়িতে তোলে তিন যুবক। চলন্ত গাড়িতেই হয় গণধর্ষণ। কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত পাল জানান, নির্যাতিতাদের বয়ান রেকর্ড করা হয়েছে। তিন অভিযুক্তর বিরুদ্ধে পকসো ধারায় মামলা হয়েছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ