Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

নিলামে গান্ধীজির সামগ্রী, জাতীয় সংগ্রহশালায় ফেরানোর আবেদন

গত ১৯ আগস্ট মহাত্মা গান্ধীর হাতে লেখা বিভিন্ন নথি, চিঠিপত্র সহ বেশকিছু ব্যক্তিগত সামগ্রী নিলামে বিক্রি হয়। এবার সেইসব সামগ্রী জাতীয় গান্ধী মিউজিয়ামে ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেন প্রতিষ্ঠানের ডিরেক্টর এ আন্নামালাই।

নিলামে গান্ধীজির সামগ্রী, জাতীয় সংগ্রহশালায় ফেরানোর আবেদন
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত ১৯ আগস্ট মহাত্মা গান্ধীর হাতে লেখা বিভিন্ন নথি, চিঠিপত্র সহ বেশকিছু ব্যক্তিগত সামগ্রী নিলামে বিক্রি হয়। এবার সেইসব সামগ্রী জাতীয় গান্ধী মিউজিয়ামে ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেন প্রতিষ্ঠানের ডিরেক্টর এ আন্নামালাই। জানা গিয়েছে, গত ১৯ আগস্ট গান্ধীজির হাতে লেখা ৬৮৮টি চিঠি সহ ৮৬টি সামগ্রী স্যাফ্রোনেট নিলামে বিক্রি হয়।  মহাত্মার সঙ্গে অন্তত দু’বছর ছিলেন তাঁর সহযোগী তথা স্বাধীনতা সংগ্রামী আনন্দ টি হিঙ্গোরানি। তাঁরই লেখা একটি তথ্য ১৬ কোটি ২০ লক্ষ টাকায় নিলাম হয়। আন্নামালাই শনিবার এই নিলামের ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, ‘গান্ধীজির অনেক চিঠি ইতিমধ্যেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তবে সেগুলি কারও কাছে ব্যক্তিগত সম্পত্তি হিসাবে থাকার কথা নয়। এগুলি জাতীয় সম্পত্তি। তাই যাঁরা গান্ধীজির ব্যক্তিগত সামগ্রী কিনেছেন, তাঁদের কাছে অনুরোধ সেগুলি জাতীয় সংগ্রহশালায় ফিরিয়ে দিন।’ গান্ধীজির ব্যক্তিগত সামগ্রী

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ