Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

গামা নাইফ সার্জারি আনলো আইএনকে

১৭তম প্রতিষ্ঠা দিবসে স্নায়ুরোগের সার্জারিতে উল্লেখযোগ্য গামা নাইফ রেডিওসার্জারি পরিষেবা নিয়ে আসার কথা ঘোষণা করল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স (আইএনকে)।

গামা নাইফ সার্জারি আনলো আইএনকে
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ১৭ বছরের পথ চলা উদ্‌যাপন করল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স (আইএনকে)। নিউরোসায়েন্সেস ফাউন্ডেশন বেঙ্গল (সোসাইটি) ও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর ও মিউনিসিপ্যাল কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি এই হাসপাতাল স্নায়ুরোগের চিকিৎসায় দেশব্যাপী বিশেষ সুনাম অর্জন করেছে। ১৭তম প্রতিষ্ঠা দিবসে স্নায়ুরোগের সার্জারিতে উল্লেখযোগ্য গামা নাইফ রেডিওসার্জারি পরিষেবা নিয়ে আসার কথা ঘোষণা করল এই হাসপাতাল। হাসপাতাল সূত্রে দাবি, পূর্ব ভারতে এই পরিষেবা এর আগে ছিল না।

Advertisement

১৭তম প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর ভিসি ডাঃ মুকুল ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টর ডাঃ ইন্দ্রজিৎ সাহা, জাপানের কনসাল জেনারেল ইশিকাওয়া ইয়োশিহিসা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ স্বামী একচিত্তানন্দ প্রমুখ। এই রাজ্যে স্নায়ুরোগীদের সংখ্যাধিক্য ও তুলনায় পরিকাঠামোর অভাব পর্যালোচনা করে এই হাসপাতাল তৈরির কথা একসময় ভাবা হয়। বর্তমানে ২১০ শয্যা, ৭০ জন চিকিৎসক ও ৩০০ জন নার্স নিয়ে একটি স্বতন্ত্র পরিকাঠামো সহ এই হাসপাতাল পরিষেবা প্রদান করছে। মল্লিকবাজার ছাড়াও এজেসি বোস রোড, ওয়েস্ট রেঞ্জ ও সল্ট লেকেও এদের ইউনিট রয়েছে। শুধু চিকিৎসা পরিষেবাই নয়, স্নায়ুরোগের গবেষণার কাজেও এই প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করে। কলকাতা বিশ্ববিদ্যালয়, বেলুড় মঠের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, নিউ ক্যাসেল ইউনিভার্সিটি ও অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে মিলে গবেষণার চালায় আইএনকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ