Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মা অসুস্থ, দেশে ফিরলেন গম্ভীর

ভারতীয় শিবিরে ধাক্কা। প্রথম টেস্ট শুরুর আগেই দেশে ফিরে এলেন গৌতম গম্ভীর। বোর্ড সূত্রে খবর, ভারতীয় কোচের মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এক হাসপাতালে আইসিইউ’তে রয়েছেন।

মা অসুস্থ, দেশে ফিরলেন গম্ভীর
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেকেনহ্যাম: ভারতীয় শিবিরে ধাক্কা। প্রথম টেস্ট শুরুর আগেই দেশে ফিরে এলেন গৌতম গম্ভীর। বোর্ড সূত্রে খবর, ভারতীয় কোচের মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এক হাসপাতালে আইসিইউ’তে রয়েছেন। মায়ের পাশে থাকতে তড়িঘড়ি দেশে ফিরেছেন তিনি। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলে দায়িত্ব সামলাবেন সহকারী কোচ রায়ান টেন ডয়েসকাটে, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক প্রমুখ। 

Advertisement

বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনরা টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় বলেছেন। তরুণ অধিনায়ক শুভমান গিলের হাত ধরে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে চলেছে। স্কোয়াডের বেশিরভাগ সদস্যই অনভিজ্ঞ। ব্যাতিক্রম লোকেশ রাহুল, যশপ্রীত বুমরাহের মতো কয়েকজন। তাই প্রস্তুতিতে ব্যান্ডমাস্টার গৌতম গম্ভীরের অনুপস্থিতি সমস্যায় ফেলতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০ জুন প্রথম টেস্ট শুরুর আগেই ভারতীয় শিবিরে যোগ দেবেন কোচ গম্ভীর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ