Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬

‘ই ২০’ পেট্রল নিয়ে গাদকারিকে টার্গেট, ৪ ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা দায়ের

‘ই ২০’ পেট্রল নিয়ে সারাদেশে বিতর্ক অব্যাহত। অনেকেরই অভিযোগ, ইথানল মেশানো পেট্রল ব্যবহারে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। ক্ষতি হচ্ছে পুরানো গাড়ির।

‘ই ২০’ পেট্রল নিয়ে গাদকারিকে টার্গেট,  ৪ ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা দায়ের
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘ই ২০’ পেট্রল নিয়ে সারাদেশে বিতর্ক অব্যাহত। অনেকেরই অভিযোগ, ইথানল মেশানো পেট্রল ব্যবহারে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। ক্ষতি হচ্ছে পুরানো গাড়ির। জনগণের সেই অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেছিলেন অনেক ইনফ্লুয়েন্সারই। এরকমই চারজন ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে এবার মামলা দায়ের হল মহারাষ্ট্রের নাগপুরে। বিজেপির নাগপুর সিটি সোশ্যাল মিডিয়া সেলের প্রেসিডেন্ট শিশির ত্রিপাঠী সম্প্রতি নাগপুর সিটি সাইবার পুলিশ স্টেশনে ইউটিউবার মণীশ কাশ্যপ, দেশি বয়েজ নামের একটি ইনস্টাগ্রাম অ্যকাউন্ট এবং দুই ইনফ্লুয়েন্সার হর্ষিত রাঠি ও আংকলিশ ইনভাটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারিকে টার্গেট করে ‘ই ২০’ পেট্রল নিয়ে ভুল তথ্য পরিবেশন করেছে এই চারজন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে নাগপুর সিটি সাইবার পুলিশ।

Advertisement

ইউটিউবার মণীশ কাশ্যপ আবার গত বছর বিজেপি ছেড়ে প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টিতে যোগ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরে বলা হয়েছে, গত ৩ জুলাই ‘ই ২০’ পেট্রল নিয়ে বিভ্রান্তিকর খবর পোস্ট করা হয়েছে। সেই খবরে একাধিক জায়গায় গাদকারির উদ্দেশে মানহানিকর মন্তব্য করা হয়েছে। অন্য তিন অভিযুক্তও একই ধরনের ভুল তথ্য পরিবেশন করেছেন। এর জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ